ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় শ্রমিক নেতা নিহত

 আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:

ঝিনাইদহ শহরে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় সাইদুল ইসলাম সাঈদ (৫৭) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ বাস-মালিক সমিতির সাবেক সেক্রেটারি  নিহত সাইদুল ইসলাম সাঈদ পৌর শহরের পাগলাকানাই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ শাহ’র ছেলে।

প্রতিবেশি জিকু হাসান জানান, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাইদুল ইসলাম সাঈদ। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় মুখ থুবড়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, শ্রমিক নেতা সাইদ মারা গেছেন বলে শুনেছি। তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এদিকে শহরের পরিচিত মুখ শ্রমিক নেতা সাইদুল ইসলাম সাঈদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *