মহেশপুরে মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের নওদাগ্রামে মিশ্র ফল চাষ প্রদর্শনীর ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বব্যাংক ও পিকেএসএফের অর্থায়নে এবং শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) অনুশীলনের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতিতে মিশ্র ফল চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির এবং আজমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমরান কাজী।

এছাড়া উপস্থিত ছিলেন SMART Fruits প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিছুজ্জামান, শিশু নিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মো. খাইরুল বাশার, ব্রাঞ্চ ম্যানেজার মো. আনোয়ার হোসেন, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ শাহিন আলম এবং SMART প্রকল্পের সহকারী টেকনিক্যাল অফিসার মো. তৌহিদুল ইসলাম।

মাঠ দিবসে ড্রাগন, আঙুর, মাল্টা, পেয়ারা ও কমলাসহ বিভিন্ন ফলের চাষে যুক্ত মোট ৫০ জন ফলচাষী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এ সময় ছয়জন আদর্শ ফলচাষী উদ্যোক্তার মাঝে RECP বিষয়ক কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আলোচনায় বক্তারা RECP অনুশীলনের মাধ্যমে মিশ্র ফল চাষ, উত্তম কৃষি চর্চা (GAP), ইকোলজিক্যাল ফার্মিং, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) এবং ফল চাষে বিভিন্ন রোগবালাই দমন ও ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে ফল উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো সম্ভব। মাঠ দিবসে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আধুনিক ও পরিবেশবান্ধব ফল চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *