বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে র‍্যালি ও সমাবেশ

জীবননগর অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যালি, সমাবেশ ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে জীবননগর মুক্তমঞ্চে সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট, দলের দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলটির বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকভাবে উদযাপনের বিষয় নয়; দলের আদর্শ ও রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ারও একটি উপলক্ষ।

বক্তারা দলের নেতাকর্মীদের পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান মিয়া, উপজেলা শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন ও সবুজ।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিনাজুল ইসলাম ও সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও আজমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্যসচিব রাসেল ও যুগ্ম আহ্বায়ক রনন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল ও সদস্যসচিব মো. সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব বাদশা মিয়া ও সাংগঠনিক সম্পাদক সাদেক আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান ও সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু ও সুজন খন্দকার, সহ-সাংগঠনিক

সম্পাদক হিজবুল্লা, সদস্য শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু ও সাধারণ সম্পাদক ফরহাদ এবং ৯ নম্বর বিএনপির সভাপতি আব্দুল হান্নানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচির মধ্য দিয়ে জীবননগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *