শৈলকুপায় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শ্লোগানে ওপেন হাউজ ডে

 

আবু সাইদ শওকত আলী,শৈলকুপা:

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এবং “অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন”—এমন শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শৈলকুপা থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু ও সদস্য সচিব আলামিন হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক ও সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *