বিশেষ প্রতিবেদক:
তেল-গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবারের বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় পার্টির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সভায় আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফল করতে দলের নেতাকর্মীদের প্রস্তুতি, অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, নাজমা আক্তার, মো. আরিফুর রহমান খান, নুরুন নাহার বেগমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, মো. খলিলুর রহমান খলিল, জাহিদ হাসান, এ এন এম রফিকুল আলম সেলিম, এ এস এম শফিকুল ইসলাম বাবুল; ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, আক্তার হোসেন দেওয়ান, আবদুল হামিদ ভাসানী ও হুমায়ুন খান সভায় অংশ নেন।
যুগ্ম মহাসচিব সামসুল হক, লিয়াকত হোসেন চাকলাদার ও দ্বীন ইসলাম শেখ; সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, আব্দুল হান্নান, মিজানুর রহমান মীরু ও শেখ নেয়ামত উল্ল্যাহ নবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মশিউর রহমান মোড়ল, জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, শেখ সারোয়ার হোসেন, সমরেশ মণ্ডল মানিক, শেখ হুমায়ুন কবির শাওন, ইঞ্জিনিয়ার জুবায়েরসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নির্বাহী সদস্য সামছুল হুদা মিয়া, আসাদুজ্জামান খান আসাদ, নজরুল ইসলাম সরদার, জেসমিন নূর প্রিয়াঙ্কা, মাহবুবুর রহমান খসরু, এম এ সাইদ, ওমর ফারুক সুজন, দেলোয়ার হোসেন সাঈদ, অ্যাডভোকেট সাদিকুর রহমান তালুকদার, আব্দুল কুদ্দুস মানিক, মিনি খান, জহিরুল ইসলাম মিন্টু, ফজলুর রহমান বাবু, বহিৃ বেপারী, সেলিম আহমেদ, রাশেদ হাওলাদার ও তামান্না চৌধুরী উপস্থিত ছিলেন।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল আমিন সরকার, সাধারণ সম্পাদক মো. আরিফ আলী এবং পল্লীবন্ধু পরিষদের মো. জাকির হোসেন, আরিফুর রহমানসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও সভায় অংশ নেন।
জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার বিকেল ৩টায় নির্ধারিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য ও সরবরাহ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়গুলো সামনে তুলে ধরতে চায় জাতীয় পার্টি। দলটির নেতারা এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।