জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর থানা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদের বিরুদ্ধে আনীত চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার ও ভুল স্বীকার করে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ী শ্রী উজ্জ্বল কুমার স্বর্ণকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ৩টায় বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হ্যাপি জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী উজ্জ্বল কুমারের পক্ষে এবং তার উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন তার বন্ধু তিতাস।
লিখিত বক্তব্যে জানানো হয়, জীবননগর মকছেদ মার্কেটের হ্যাপি জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী উজ্জ্বল কুমার দীর্ঘ ২৬ বছর ধরে অত্যন্ত সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তার সম্মান ক্ষুণ্ন হয়। এর প্রেক্ষিতে গত ২৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা জুয়েলার্স সমিতির কার্যালয়ে এক সালিশ সভা অনুষ্ঠিত হয়। জেলা সমিতির আহ্বায়ক মো. জাফর আলী মল্লিকের সভাপতিত্বে উক্ত সভায় জীবননগর ও দামুড়হুদা জুয়েলার্স সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সভায় উজ্জ্বল কুমার নিজের ভুল স্বীকার করে স্বাক্ষর করেন।
সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে দাবি করা হয়, ওই সালিশের পর জাস্ট ক্যাপিটাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে জীবননগর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদের বিরুদ্ধে চাঁদা দাবির যে অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি বড় ধরনের ভুল বোঝাবুঝির বহিঃপ্রকাশ। জুরাইজ রহমান জুনায়েদ সম্পূর্ণ নির্দোষ। মূলত নিজেদের ভেতরের ভুল বোঝাবুঝি দূর করে সত্য প্রকাশের লক্ষ্যেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখার সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদসহ জুয়েলার্স সমিতির স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।