শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন

অপুদাস,ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে একটি মাদ্রাসা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অবিরাম উন্নয়ন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও প্রভাষক উজ্জল আলী সংগঠনের স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় মাদ্রাসা নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেন উজ্জল আলী। ভবিষ্যতেও নির্মাণকাজে আরও আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গোসাইডাঙ্গা গ্রামের মানুষের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি মাদ্রাসার প্রয়োজন ছিল। নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

সংগঠনের সভাপতি উজ্জল আলী বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত,অবিরাম উন্নয়ন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সারুটিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *