আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
জামায়াতে ইসলামীর আমিরের কারণে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে এক পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, “জামায়াতের আমিরের কারণে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, একাত্তরের ঘাতক ও চব্বিশের পরাজিতরা এক হয়ে গেছে। জামায়াত এখন জামায়াত লীগ হয়ে ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে জামায়াতে ইসলামী যেমন আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছিলো, ঠিক একইভাবে তারা এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’
পরিচিতি সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি-জামায়াতের সম্পর্ক নিয়ে এসব কথা বলেন। পরিচিতি সভায় স্থানীয় নেতাকর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।