ঝিনাইদহে অসচ্ছলদের মাঝে বিনামূল্যে ১৬টি পা-চালিত ভ্যান বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে ১৬টি পা-চালিত ভ্যান বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং প্রাক্তন সেনা কল্যাণ সমিতি, ঝিনাইদহের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র ১৬ জন মানুষের মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়।

প্রতিটি ভ্যানের আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। বিনামূল্যে ভ্যান পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান ও পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা পাওয়ার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার মো. এমদাদ রেজা। কর্মসূচি পরিচালনা করেন প্রাক্তন সেনা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো. সুমায়ন হোসেন।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পা-চালিত ভ্যানের মাধ্যমে সুবিধাভোগীরা আয় করার সুযোগ পাবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে পরিবারে আর্থিক ভূমিকা রাখতে পারবেন।

এ ধরনের মানবিক ও কর্মমুখী উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুবিধাভোগীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *