জীবননগর অফিস:
‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে নৃত্য,গান,কবিতা আবৃত্তি,গজল,একক অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় নৃত্যে প্রথম স্থান অর্জন করেছে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তারিন আফরিন। সে সাংবাদিক তারিকুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স তাহমিনা খাতুনের কন্যা।
এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে জান্নাতুল মাওয়া। সে শিক্ষক জহির রায়হান ও লিয়ানা জেসমিনের কন্যা।
অন্যদিকে জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী গৌরাঙ্গ বসাক নৃত্যে প্রথম,নজরুলসংগীতে দ্বিতীয় এবং একক অভিনয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। গৌরাঙ্গ বসাকের মায়ের নাম লিপি রানী দত্ত।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন,সমাজসেবক শাহাজন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য,মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে তাদের পরিচিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।