জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরের জন্মদিন উদ্‌যাপ

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান কবিরের জন্মদিন উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জীবননগরে তাঁর নিজ কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা শাহজাহান কবিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ সুমন বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল শিকদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জসীমউদ্দীন বল্টু, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিঙ্কু, মিজানুর রহমান মিজা ও ছাত্রনেতা হাবিবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *