বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কারা নির্যাতিত তিন শতাধিক নেতা-কর্মীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের ফুলের মালা পরিয়ে সম্মাননা জানানো হয়।
বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় আসামি হওয়া এবং কারাভোগসহ নানা ধরনের নির্যাতনের শিকার নেতা-কর্মীদের সম্মান জানাতেই এ আয়োজন।
নব্বইয়ের দশকের সাবেক ছাত্রদল নেতা মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আদমদীঘি উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন ও ইউনুস আলী দুলাল, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন।
এ ছাড়া বক্তব্য দেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির নেতা শামিমুর রহমান মজনু তালুকদার, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সায়েম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কারা নির্যাতিত নেতা ফাহিম খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ,
বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল আমিন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব ও সোহাগ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা শেষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কারাভোগ ও নির্যাতনের শিকার প্রায় তিন শতাধিক নেতা-কর্মীর গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।