দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতৃত্বকে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দকে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, যারা দুর্নীতি বন্ধের কথা বলছেন, প্রথমে তাদের নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় দুর্নীতি বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হবে।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে চলা শিক্ষকদের জন্য কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ কারণে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, পরিবর্তিত সময় ও প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের আরও সচেতন ও পরিকল্পিত ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *