শৈলকুপায় মাদক সেবনের দায়ে সাতজনের কারাদণ্ড

সিরাজুল ইসলাম,শৈলকুপা (ঝিনাইদহ):

ঝিনাইদহের শৈলকুপায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে ছয়জনকে সাত মাস এবং একজনকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শৈলকুপা উপজেলার দুধসর বাবুপাড়ার বিকাশ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (১৮), হরিণাকুণ্ডু উপজেলার গাড়াবাড়ী এলাকার আবু হানের ছেলে সাকিব (২০), শৈলকুপার ফাজিলপুর গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে মধু বিশ্বাস (৬৫), হিতামপুর গ্রামের মাসুদ শেখের ছেলে রমজান আলী (২২), কবিরপুর গ্রামের মৃত ছরোয়ার মোল্লার ছেলে শাহিন পারভেজ (৪০), হড়রা গ্রামের আঃ মমিনের ছেলে জাহিদ হাসান (২৬) এবং মনোহরপুর গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে বাহার।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাগর বিশ্বাস, সাকিব, মধু বিশ্বাস, শাহিন পারভেজ ও বাহারকে সাত মাস করে এবং রমজান আলী ও জাহিদ হাসানকে আট মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও সাত থেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *