ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ছাত্রদল নেতা নিহত

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের সিমেনা হল পাড়ার আসলাম হোসেনের ছেলে। সে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানায়, আমিনুল ইসলাম সৌরভ রাত ৯ টার দিকে রিয়া খাতুন নামের এক নারীকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত গতিতে সড়কের গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে সৌরভ ও রিয়া দুইজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে সৌরভকে মৃত ঘোষণা করে চিকিৎসক। রিয়া খাতুনের সাথে কিছুদিন আগে পরিচয় হয়েছিলো সৌরভের। সন্ধ্যায় তারা ঘুরতে ঝিনাইদহে যাচ্ছিলো বলে জানা গেছে।
আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাহানুর আলী বলেন, খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইগত ব্যাবস্থা নেওয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *