কোটচাঁদপুরে পুলিশের অভিযানে আটক ৫ দুজনের এক বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ডোপ টেস্টে দুজনের ফল পজিটিভ আসায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কাশিপুর গ্রামের মিঠুন হোসেন (৩৫), রুদ্রপুর মাস্টারপাড়ার শুভ (২১), শের আলী (৩১), পারলাট বিলপাড়ার সাব্বির (২০) এবং সলেমানপুর পালপাড়ার ইন্দ্রজিৎ বিশ্বাস (৪২)। তাঁরা সবাই কোটচাঁদপুর থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর পাঁচজনের ডোপ টেস্ট করা হয়। এতে মিঠুন হোসেন ও শুভর পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের

অপরাধে প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।অন্যদিকে, গ্রেপ্তার অপর তিনজন শের আলী, সাব্বির ও ইন্দ্রজিৎ বিশ্বাসকে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *