ঝিনাইদহ হাসপাতালের তত্ত্বাবধায়ককে বদলী ক্ষোভ প্রকাশ সচেতন নাগরিকদের

সিরাজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর হাসপাতালের আলোচিত সেই তত্ত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমানকে বদলী করা হয়েছে। ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যপক ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোস্তাফিজুর রহমানকে খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে বদলী করা হয়। তার বদলীর খবরে স্থাানীয় সেবা প্রত্যাশী ও সচেতন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক আবুল বাশার বলেন, তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে যোগদানের পর হাসপাতালের সেবার চিত্র পাল্টে যায়। অল্প দিনে হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনেন। হাসপাতালের রোগী আনা নেওয়ার কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সের খরচ অর্ধেকে নামিয়ে আনেন। তার যোগদানের আগে ২৪-২৫ অর্থ বছরে ৬৫ লাখ টাকার জ্বালানি খরচ হয়েছিল। সেখানে ২০২৫-২৬ অর্থ বছরে খরচ অদেকে নামিয়ে ৩০ লাখ টাকা খরচ করেন। হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক্যাল হাজিরা পদ্ধতি স্থাপন করা হয়। সাথে হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করেন।
তিনি দ্বায়িত্ব নেওয়ার পর হাসপাতালের খরচ কমে আয় বেড়ে যায়। হাসপাতালে প্রতিটি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করেন। শুধু রক্ত পরীক্ষায় পূর্বের থেকে লাখ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। হাসপাতালের সাইকেল স্টান্ডে পূর্বে টেন্ডারে ৮০ হাজারের উপর দর খখনো ওঠেনি। কিন্তু বর্তমান তত্বাবধায়ক যোগদানের পর প্রথম উন্মুক্ত টেন্ডারে ৫ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়। যে টাকা মসজিদ সংস্কার ও রোগী কল্যাণ সমিতির তহবিলে প্রদান করা হয়। ঝিনাইদহের ২০ লাখ মানুষের সেবা দেওয়ার জন্য ২৫০ শয্যা এ হাসপাতালে চিকিৎসা মান বাড়িয়ে আলোচনায় আসেন তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান। এভাবেই সরকারের গুরুত্বপূর্ণ এ সেবা প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিচত করে সেবার মান বাড়ানো এমন তত্ত্বাবধায়ককে বদলী করা ঝিনাইদহবাসির জন্য দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।
স্থানীয় ব্যবসায়ী ফকরুদ্দীন মুন্না বলেন, তার সময়ে হাসপাতালে আসা রোগীদের অক্সিজেন ও স্বজনদের পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করেন। রোগীদের সরকারী নিয়মানুযায়ি খাবার রান্নায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করেন। সপ্তাহে দুইদিন ছাগলের মাংস পরিবেশন করা হয়। একসময় রোগীরা হাসপাতালের খাবার নিতে চাইতো না কিন্তু তার সময়ে রোগীরা খাবার চেয়ে নিতে শুরু করে।
হাসপাতালে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবার মান উন্নয়ন, আধুনিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অপারেশ ও গর্ভবতী মায়েদের সিজার না করার জন্য নিয়মিত কাউন্সিলিং পরিচালনা করেন। এছাড়াও ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিং প্রক্রিয়ায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখায় জাতীয় পর্যায়ে পুরস্কৃত হন।
হাসপাতালের তত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান জানান,ঝিনাইদহে যোগদানের পর আমার দ্বায়িত্ব পালন করার চেষ্টা করেছি,এর বাইরে কিছু নয়। সরকারের দেওয়া নিয়ম অনুযায়ি সকল খাতে স্বচ্ছতা নিশ্চিত করেই রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি।আমার একটাই লক্ষ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ি নাগরিক সেবা দেওয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *