অবসরপ্রাপ্তদের ন্যায্য পাওনা আদায়ে ডিসেম্বরে জোরালো আন্দোলনের ঘোষণা

সাইফুল ইসলাম,কুমিল্লা থেকে ফিরে:
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে আগামী ডিসেম্বর মাসে জোরালো আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩টায় কান্দিরপাড়ে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জোনের অভিষেক অনুষ্ঠান ও অবসরপ্রাপ্তদের পাওনা আদায়ের আন্দোলন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সভাপতি ও জোন কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সংগ্রামী সহযোদ্ধা আবুল কাশেমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া তাদের অধিকার। দীর্ঘদিনের পাওনা আদায়ে আগামী ডিসেম্বর মাসে ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। এ আন্দোলনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের ন্যায্য অধিকার আদায় করে ঘরে ফিরবেন, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *