জীবননগর পিয়ারাতলা শিশু একাডেমিতে পঞ্চম শ্রেণির বিদায় ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আজিজুর রহমান স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার জীবননগরে পিয়ারাতলা শিশু একাডেমির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিত বাংলার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. রুহুল আমিন মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া

ভৈরব সাহিত্য সংসদের সভাপতি ডা. ইছাহক আলী, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সম্পাদক ও সাংবাদিক আজিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক মো. আরিফুল ইসলাম সবুজ ও কবি সাব্বির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন পিয়ারাতলা শিশু একাডেমির প্রধান শিক্ষক মো. সোহেল।

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা ও নানা পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *