চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাগর নামে শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে মৃত্যু

আজিজুর রহমান,স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষের বিপ্লব হোসেন সাগর নামে একজন
শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। (২৬ নভেম্বর) রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাগর জীবননগর পৌরসভার সুবলপুর গ্রামের হবি মন্ডলের বড় ছেলে। তার দুই ছেলের মধ্যে সাগর ছিলেন বড়। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ বোধ করেন সাগর। এ সময় কলেজের শিক্ষকরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সাগরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন,সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাগরকে ঘিরে বাবা-মায়ের ছিল অনেক স্বপ্ন ও আশা। পড়াশোনা শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হবে, পরিবারের মুখে হাসি ফোটাবে—এমন প্রত্যাশা ছিল স্বজনদের। কিন্তু সব স্বপ্ন ও প্রত্যাশা থেমে গেল এক আকস্মিক ঘটনায়।

তার অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *