সিরাজুল ইসলাম,ঝিনাইদহ:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মেয়ে লামিয়া ইসরাফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এই অসাধারণ সাফল্যে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
লামিয়া ইসরাফিল মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মো. ইস্রাফিল হোসেন ওরফে সূর্য্যর মেয়ে। তিনি মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের পুত্রবধূ।
মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ লামিয়ার এই অর্জন এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁর সাফল্যে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত।
ভবিষ্যতেও উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। লামিয়া ইসরাফিলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।