ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক কমিটি গঠন

সভাপতি আরটিভির শিপলু জামান ও সাধারন সম্পাদক ৭১ টিভির রাজিব হাসানসহ ২৬ সদস্য কমিটি গঠন

আবু সাইদ শওকত আলী,ব্যুরোপ্রধান:
টেলিভিশন সাংবাদিকতা চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের  দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। 

এ সংগঠনের কমিটিতে আরটিভির শিপলু জামানকে সভাপতি ও ৭১ টিভির রাজিব হাসানকে সাধারন সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় প্রান্তিক হলরুমে স্যাটেলাইট টিভিতে কর্মরত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়।

এ নির্বাচিত কমিটিতে এস এ টিভির ফয়সাল আহমেদকে সহ-সভাপতি, এশিয়ান টিভি ও  চ্যানেল নাইনের এম রবিউল ইসলাম রবিকে সহ-সাধারন সম্পাদক, চ্যানেল ২৪ এর সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক, সময় টিভির লোটাস রহমান সোহাগকে কোষাধ্যক্ষ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্টার নিউজের শাহাজাহান নবিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  নিউজ ২৪ চ্যানেলের শেখ রহুল আমিন, প্রচার সম্পাদক পদে গ্লোবাল টিভির মেহেদি হাসান জিকু ও ক্রিড়া সম্পাদক এখন টিভির এম, আর রাসেল।

এছাড়াও নির্বাহি সদস্য পদে রয়েছেন বাংলা ভিশনের আসিফ ইকবাল মাখন, মোহনা টিভির সোহেল আহমেদ, বৈশাখি টিভির রফিকুল ইসলাম মন্টু, জি টিভির ওলিয়ার রহমান ও বিজয় টিভির জহুরুল ইসলাম হিরো।

এ কমিটিত সাধারন সদস্য হিসাবে রয়েছেন ডিবিসি নিউজের শাহারিয়ার রহমান রকি, গ্রীন টিভির আশিকুর রহমান সোহাগ, দীপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, দেশ টিভির মেহেদি হাসান সবুজ, নাগরিক টিভির মিশন আলী, বাংলা টিভির জিয়াউর রহমান জিয়া ও এসটিভির রিয়াদ হোসেন।

এ ছাড়াও এ সংগঠনের উপদেষ্টা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির বিমল কুমার সাহা, একুশে টিভির এম রায়হান, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, চ্যানেল আইয়ের শেখ সেলিম ও সদস্য সচিব হিসেবে বসির আহাম্মেদ। এ নব-নির্বাচিত কমিটি ২০২৭-২৮ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *