ঝিনাইদহে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা

প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত

করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ

(বিকপ) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার ৪৩টি

কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল

হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—বাংলাদেশ প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুল ফাউন্ডেশনের

জেলা সভাপতি আবুল কালাম আজাদ, রংধনু কিন্ডারগার্টেনের পরিচালক মুক্তার হোসেন

, উদয়ন বিদ্যা নিকেতনের পরিচালক মনিরুজ্জামান মানিক, মাতৃছায়া প্রি-ক্যাডেটের পরিচালক বেলাল

হোসেন, দ্যা নেকট্রা প্রি-ক্যাডেটের পরিচালক বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম ও মরিরুজ্জামান টনি।

বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক শিক্ষার স্তরে

পড়াশোনা করলেও, সরকারি বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় হাজারো শিক্ষার্থী বৈষম্যের শিকার হচ্ছেন।

এই অনাকাঙ্ক্ষিত বৈষম্য শিশুদের শিক্ষা-অধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, সংবিধান অনুযায়ী শিক্ষা সবার অধিকার। কোনো শিক্ষার্থীকে তার শিক্ষাগত সুযোগ

থেকে বঞ্চিত করা ন্যায়সঙ্গত নয়। অবিলম্বে সরকারকে নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করে

কিন্ডারগার্টেনসহ সকল সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য,বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাই শুধু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ

পেয়ে থাকে, ফলে দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেন ও প্রাইভেট প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *