জীবননগর মনোহরপুরে পথসভায়  জামায়াতের এমপি প্রার্থী রুহুল আমিন সুখে-দুখে আপনাদের সাথেই থাকতে চাই 

জীবননগর অফিস:-
আসন্ন ত্রয়োদশ জাতীয়  সংসদ  নির্বাচনকে  সামনে  রেখে  বাংলাদেশ জামায়াতে  ইসলামী মনোনীত  চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দর্শনা-দামুড়হুদা আংশিক) আসনের এমপি প্রার্থী ও জেলা আমীর অ্যাডভোকেট রুহুল আমিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন।

দিনব্যাপী তিনি ধোপাখালী, কালা, পেয়ারাতলা, সন্তোষপুর ও মনোহরপুর শিমুলতলা গ্রামে কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জনসাধারণের দুঃখ-দুর্দশার খোঁজ-খবর নেন এবং আগামী দিনে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগ শেষে বাদ আসর কালা গ্রামে এক পথসভায় বক্তব্য রাখেন রুহুল আমিন। তিনি বলেন,আমি আপনাদের সন্তান, সুখে-দুঃখে  সবসময়  আপনাদের পাশে    ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।  যারা  জনগণের  প্রকৃত  বন্ধু নয় তাদেরকে প্রত্যাখ্যান করুন। আমরা চাই জনগণের সেবক হয়ে আপনাদের পাশে দাঁড়াতে।”

তিনি আরো বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে উন্নয়ন ও দুর্নীতি কখনো একসাথে চলবে না। দুর্নীতিকে জাদুঘরে পাঠানো হবে। ঘুষ ছাড়াই আপনার সন্তানকে চাকরি নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।

মানুষের ন্যায্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। জীবননগর হাসপাতালকে আধুনিকায়ন করা হবে এবং কৃষিনির্ভর এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।”

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য-জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান,জেলা ছাত্রশিবির সভাপতি সাগর আহম্মেদ,জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর

রহমান,জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক,জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন,জেলা মজলিসুল

মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান,জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান,জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান,পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন,দর্শনা পৌর আমীর সাহিকুল ইসলাম অপু,উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী এবং যুব সমাজের নেতারাও গণসংযোগে অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের সাধারণ মানুষ নানাভাবে বঞ্চিত। কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না, বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত, স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোই হবে জামায়াতের মূল লক্ষ্য।

এদিকে স্থানীয়ভাবে রুহুল আমিনের এ গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী উচ্ছ্বাস ও আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে প্রান্তিক কৃষক ও শ্রমজীবী মানুষেরা তাঁর প্রতিশ্রুতির সাথে আশাবাদী হয়ে উঠছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *