আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম মজনুর রহমানের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার পর মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা হযরত আলীর দোয়া পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, এসএম মজনুর রহমান পৌরশহরের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সমকালের মণিরামপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া মাহফিলে তার দ্রুত সুস্থতা ও সুদীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।