ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আল ইমরান

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে| সোমবার (৮ জুন) ভোরে শহরের বিভিন্ন সড়কে এ মিছিল বের করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন|

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে মিছিলটি শহরের পায়রা চত্বর এলাকা থেকে শুরু হয়| পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়| প্রায় এক কিলোমিটার পথজুড়ে মিছিলটি অতিক্রম করে|

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবির পক্ষে অবস্থান তুলে ধরেন| স্লোগানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে তা বন্ধের দাবি জানানো হয়| একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়|

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন| তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এ ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি|

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিছিল চলাকালে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক ছিল| তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি|

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ মিছিল নিয়ে আলোচনা সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *