জীবননগর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান: ১৮৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার, যুবক আটক

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে মোট ১৮৯ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭২/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের জহিরুলের পেয়ারা বাগানে অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল জাতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টায় গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মো. জলিল মিয়ার ড্রাগন বাগানের পাশ থেকে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. শিমুল হোসেন (২৪) নামে এক যুবককে ১১৯ বোতল ভারতীয় মাদক সিরাপসহ আটক করা হয়।

আটক শিমুল হোসেন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কর্মকা- রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *