মরজাত বাওড়ের জীববৈচিত্র‍্য সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:–

ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাধার মরজাত বাওড়ের পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং টেকসই ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| সভায় বাওড়ের পাড়ে বসবাসকারী এবং এর ওপর নির্ভরশীল মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন|

শনিবার (১৩ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা পুরাতন অফিস ঘাট প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়| পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘ইমপ্লিমেন্টিং ইকোসিস্টেম বেইজড ম্যানেজমেন্ট ইন ইসিএস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়|

সভায় মরজাত বাওড়ের সংরক্ষণ, ব্যবস্থাপনা ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়| ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) একেএম রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক ও উপপরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) বেগম ফারজানা মুস্তারী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. সায়েম ইউসুফ|

এছাড়া সভায় জেলা ও উপজেলা ইসিএ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজন অংশ নেন| তারা মরজাত বাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং টেকসই ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন|

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. লুৎফর রহমান বলেন, “মরজাত বাওড় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জলাভূমি এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা| এর প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র‍্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে|”

তিনি আরও বলেন, মরজাত বাওড়ের জীববৈচিত্র‍্য রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য| পরিবেশ অধিদপ্তর এ জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে বদ্ধপরিকর|

সভায় বক্তারা মরজাত বাওড়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সরকারি সংস্থা, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমšি^ত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন|

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *