বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত সাংবাদিক বসির আহাম্মেদ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন,,
জেলার বিশিষ্ট সাংবাদিক ও বিষয়খালী গ্রামের কৃতী সন্তান বসির আহাম্মেদ।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মাষ্টার
মোঃ মতিয়ার রহমান কে সভাপতি এবং সাংবাদিক বসির আহাম্মেদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে বসির আহাম্মেদের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক
সাদ্দাম হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসান, সাবেক সভাপতি
এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সাংবাদিক ফয়সাল আহমেদ,
বিমল কুমার শাহ, মাহমুদ হাসান টিপু, যমুনা টেলিভিশনের আহামেদ নাসিম আনসারী,
সময় টিভির লোটাস রহমান সোহাগ, ক্যামেরাপারসন রামিম হাসান, চ্যানেল ২৪-এর ক্যামেরাপারসন পারভেজ মোশাররফ
এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন শিহাব কাজীসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এছাড়াও সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি,,
শাহাজান আলী বিশ্বাস
এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান #খুরশিদ আলম মিয়া,
সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি #মাজেদুল ইসলাম মাজু,

বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি #বিল্লাল মিয়া এবং
ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি,
  মোঃ #আনোয়ারুল ইসলাম বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত সহ-সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নবনির্বাচিত সহ-সভাপতি বসির আহাম্মেদ বলেন,
“বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও #শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের #সহযোগিতা কামনা করছি।”

এদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন নেতৃত্বকে ঘিরে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
তারা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে #বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *