জীবননগর বাড়ান্দীতে প্রতিপক্ষের বিরুদ্ধে জমির পেয়ারা গাছ কাটার অভিযোগ ৮০ হাজার টাকার ক্ষতির দাবি

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পশ্চিম বাড়ান্দী মাঠে ৫৮ শতক জমির ৬ মাস বয়সের পেয়ারা গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিপক্ষদের বিরুদ্ধে।এ ঘটনায় অভিযুক্ত ৫ ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা দেয়া হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি এ ঘটনায় তাদের ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রতিপক্ষরা জমি দখল করে নিতে এহেন কাজ করেছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম বাড়ান্দী গ্রামের মৃত সুলতান মোল্যার ছেলে আব্দুর রশিদ(৩৮) জানান,১৯৮৫ সালে ক্রয় করা চাষের ৫৮ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।এ অবস্থায় একই গ্রামের প্রতিপক্ষ মৃত আক্কেল আলীর ছেলে আবুল হোসেন (৩৮),হাজু মিয়া(৫৫)ও মাহফুজ মিয়া(৪৫),আয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন(৩৬) এবং মৃত আয়াত আলীর ছেলে হাবিবুর রহমান হবি(৩০)হঠাৎ করে দীর্ঘদিন পর জমি তাদের দাবি করে তা দখলের হুমকি দেয়।এদিকে তারা শুক্রবার(১৪ আগষ্ট)সকাল সাড়ে ৯ টার দিকে জমির সমস্ত পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেয়।এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় প্রতিবাদ করলে তারা আমাদেরকে হুমকি ধামকী দেয়। প্রতিপক্ষরা মুলত:জমিটি জবরদখলের উদ্দেশ্যেই পরিকল্পিত ভাবে গাছগুলো কেটে ক্ষতি সাধন করে।

এলাকাবাসীর দাবি এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। এ ঘটনায় অভিযুক্তদের মতামত নেয়ার চেষ্টা করে,তাদেরকে সরজমিনে না পাওয়ায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।

রায়পুর ইউনিয়ন  বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন,ঘটনার বিষয়টি আমি শুনেছি।তবে কি কারণে গাছগুলো কাটা হয়েছে,তাহা জানা সম্ভব হয়নি। উভয়পক্ষকে নিয়ে এলাকায় বিরোধ নিস্পত্তির চেষ্টা করা হচ্ছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ঘটনাটি যে ভাবেই ঘটুক,তা অত্যন্ত দু:খজনক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *