মৌলিক গানের এ্যালবামে ঝিনাইদহের উদীয়মান তরুণ শিল্পী মিটুল

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহের পরিচিত সাংস্কৃতিক মুখ ও উদীয়মান তরুণ প্রজন্মের সংগীত শিল্পী আরিফুল ইসলাম মিটুল নতুন মৌলিক গানের এ্যালবাম নিয়ে দেশের সংগীত অঙ্গনে স্থায়ী আসন পেতে যাচ্ছেন দাবি করে বলেন, ‘গান হল হৃদয়গত সাধনার ফসল। শ্রোতার আসর এবার মৌলিক গানের সুরে জমে উঠবে।’

‘বন্ধু তুমি শোনো’ শিরোনামে অডিও-ভিডিও সহকারে নতুন গানের এ্যালবামটি প্রকাশিত হলে শ্রোতাপ্রিয় ও দর্শকনন্দিত হবে বলে ঝিনাইদহের জনপ্রিয় সংগীত শিল্পী আরিফুল ইসলাম মিটুল দৃঢ়ভাবে আশাবাদী।

বিত্তহীন পরিবারে জন্ম নেওয়া সংগীত শিল্পী মিটুল ছেলেবেলা থেকে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে গানে তালিম গ্রহণ করে। তার এ্যালবাম প্রকাশের খবরে দর্শক-শ্রোতাদেরকে গান শোনার জন্য অনুরোধ জানিয়েছেন ঝিনাইদহ শহরের অনতিদূরে উদয়পুর গ্রামের কৃষক পিতা রবিউল ইসলাম ও মাতা গৃহিণী আলেয়া বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *