জীবননগরে পুলিশের অভিযানে  আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩ নেতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৮

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুলিশের  পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত হচ্ছে-জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত ইসমাইল মণ্ডলের ছেলে ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম(৫৪),বালিহুদা গ্রামের ওহাব আলীর ছেলে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বিশ্বাস (৬২),জীবননগর শহরের মহানগর উত্তরপাড়া এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ছাত্রলীগ নেতা সাজেদুজ্জামান দীপ (২৪)। অন্যদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আাসামী মনোহরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩),করচাডাঙ্গা গ্রামের হামিদ ব্যাপারীর ছেলে নূর হোসেন (৪২), তাঁর সহোদর আমিন হোসেন (৫৫),রোকন মিয়া (৪৫) ও মজিবার (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে পৃথক স্থান থেকে ওই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

জীবননগর থানার ওসি সুলাইমান শেখ বলেন,গ্রেপ্তার ওবায়দুল ইসলাম ও সাজ্জাদ বিশ্বাস আওয়ামী লীগ নেতা এবং সাজেদুজ্জামান দীপ ছাত্রলীগ নেতা। তাঁদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

এদিকে গত কয়েক দিনের ব্যবধানে আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাকর্মি ও সমর্থক আটক হওয়ার ঘটনায় নেতাকর্মিদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছেন। আওয়ামীলীগ নেতাকর্মিরা কৌশলে চলাচল করছে,আবার অনেক নেতাকর্মি এলাকা ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছেন।অধিকাংশ নেতাকর্মি রাতের বেলা নিজ বাড়ী ঘর ছেড়ে অন্যত্র রাত্রযাপন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *