ঝিনাইদহে অসহায় ৬ পরিবারকে বিনামূল্যে গরুর বাছুর বিতরণ

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে গবাদিপশু (গরুর বাছুর) বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট (এ্যাড), ঝিনাইদহের আয়োজনে এ উপলক্ষে আলোচভা ও গবাদিপশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহে এ্যাডের স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট (এ্যাড)-এর সহকারী নির্বাহী পরিচালক মিলন কুমার শিকদার, সিনিয়র পরিচালক বিল্লাল হোসেন, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) শামীমা পারভীন, পরিচালক (সার্বিক) ফিরোজ মাহমুদ, এমআইএস কর্মকর্তা ময়না খাতুন, সাংবাদিক সাজ্জাদ আহমেদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা অসহায় ছয়টি পরিবারের মাঝে বিনামূল্যে ছয়টি গরুর বাছুর বিতরণ করেন।

বাছুর পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দের সৃষ্টি হয়। তারা জানান, বাছুরগুলো লালন-পালন করে ভবিষ্যতে আয়বর্ধক সম্পদ হিসেবে গড়ে তুলবেন। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *