জীবননগরে শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মধ্যে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন বাঁকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুল আলম। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়।
গত বুধবার (৭ অক্টোবর) জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কর্মদক্ষতার মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর ও পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে আশরাফুল আলমকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
আশরাফুল আলম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত হাজী শাহাজান আলীর ছেলে। তিনি বাঁকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করে আশরাফুল আলম জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্টদের মতে, সরকারি দপ্তরে দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মদক্ষতার স্বীকৃতি কর্মকর্তাদের পেশাগত দায়িত্ববোধ ও কাজের প্রতি উৎসাহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে। ভূমি অফিসের সেবা সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এ খাতে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *