চুয়াডাঙ্গা সদরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ২০২২ ও ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুরস্কৃত শ্রেষ্ঠ শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ বুধবার (৩০ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হলো কৃতি

শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

অধিদপ্তরের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের

আওতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চুয়াডাঙ্গা সদর এবং জেলা শিক্ষা অফিস, চুয়াডাঙ্গা।

মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (SEDP) এর আওতায় দুই বছরের (২০২২ ও ২০২৩) ফলাফলের ভিত্তিতে

শ্রেষ্ঠ শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা

ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও

উপহারসামগ্রী তুলে দেন এবং শিক্ষাক্ষেত্রে তাদের নিষ্ঠা, পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. সাইফুল্লাহ, সহকারী

কমিশনার (ভূমি) জনাব এস. এম. আশিস

মোমতাজ, এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

জনাব আবদুল্লাহ আল নাঈম।
তারা শিক্ষার্থীদের আগামী দিনে আরও উচ্চতর

সফলতা কামনা করেন এবং এ ধরনের স্বীকৃতিকে ভবিষ্যতের প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা

মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ জিয়াউল হক, এবং জেলা শিক্ষা

অফিসার (অতিরিক্ত দায়িত্ব)দিল আরা চৌধুরী।
এছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল-কলেজের

শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

কৃতি শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে অভিভূত অনুভূতি

প্রকাশ করে বলেন— এই সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, PBGSI স্কিমের আওতায় প্রতিবছর

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ফলাফলধারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের মাঝে

ইতিবাচক প্রতিযোগিতা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *