১২০ বছর বয়সেও ‘ন্যায়বিচার’ অধরাই  আদালতে কান্নায় ভেঙে পড়লেন শতবর্ষী ইদ্রিস শেখের ছেলে

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

আদালতের বারান্দায় নীরবতা। ফাইলের পাতায় পাতায় ন্যায়ের শীতল ভাষা। এরই মাঝে লাঠি হাতে,

জীর্ণ কাপড়ে, কাঁপা হাতে একজন মানুষ ধীরে ধীরে আদালতের সিঁড়ি বেয়ে নামছেন। বয়স তাঁর ১২০

বছর। নাম ইদ্রিস শেখ। শরীরে একটুও শক্তি নেই, মুখে বল নেই, তবুও তাঁকে আজ আদালতে হাজিরা দিতে হয়েছে।

দুই পাশে দু’জন পুলিশ কনস্টেবল ধরে রেখেছেন তাঁর বাহু। হাঁটার শক্তিটুকুও নেই তাঁর শরীরে। তবুও তাঁকে ঘানি টানতে হচ্ছে — বিচার নামক দীর্ঘ ও দুর্বিষহ এক যন্ত্রণা।

ঘটনার শুরু ২০০৩ সালে। স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক সংঘর্ষে জড়িয়ে পড়েন

ইদ্রিস শেখ। স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁর নাম জড়ানো হয় একটি মামলায়।

তখন তাঁর বয়স প্রায় ৯৮। ঘটনার দিন তিনি ছিলেন বাড়িতে, এমনটি দাবি করেছে তাঁর পরিবার, প্রতিবেশী

এবং স্থানীয়রাও। তবুও মামলা চলে। বারবার হাজিরা, বারবার তারিখ পিছিয়ে যায়। কেটে গেছে প্রায় ২২

বছর। এতো বছরেও মামলার নিষ্পত্তি হয়নি।

বাবার এই করুণ অবস্থা দেখে আর সহ্য করতে পারেননি তাঁর একমাত্র ছেলে। আদালতের প্রাঙ্গণে

ছুটে এসে কান্নাভেজা কণ্ঠে চিৎকার করে উঠেন

“১২০ বছর বয়সেও আমার বাবাকে জেলের ঘানি টানতে হবে? এই মানুষটা কখনো ন্যায়ের মুখ দেখেনি!’’

তাঁর এই আহাজারিতে স্তব্ধ হয়ে যায় গোটা আদালত। উপস্থিত আইনজীবী, সাধারণ মানুষ এবং পুলিশ

সদস্যদের চোখেও জল দেখা যায়।

ঘটনাটি জানাজানি হতেই মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছে। একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তা

বলেন “এই ঘটনা আমাদের বিচার ব্যবস্থার ন্যক্কারজনক দৃষ্টান্ত। একজন ১২০ বছরের বৃদ্ধ,

যিনি হয়তো অপরাধ করেছেন কি করেননি — সেটি নির্ধারণেই কেটে গেলো দুই যুগ! এটি ন্যায়ের প্রতিক নয়, এটি অবিচারের প্রতিচ্ছবি।

ইদ্রিস শেখের গ্রাম চুয়াডাঙ্গার জীবননগরের একটি প্রত্যন্ত জনপদে। স্থানীয় ইউপি সদস্য বলেন,উনি এই

বয়সে বাড়ির উঠোন পার হতে পারেন না। অথচ এখনো তাঁকে আদালতের বারান্দায় দাঁড় করানো

হয়। আমরা বারবার বলেছি, উনি নির্দোষ।

মামলার দীর্ঘসূত্রতা ও বারবারের তারিখ পিছিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে একজন সিনিয়র

আইনজীবী জানান,বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা,

সাক্ষীদের অনুপস্থিতি এবং প্রশাসনিক জটিলতায় অনেক মামলাই বছরের পর বছর ঝুলে থাকে। তবে বয়স বিবেচনায় দ্রুত নিষ্পত্তির সুযোগ রয়েছে।

এই দৃশ্য যেন আমাদের বিচার ব্যবস্থার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে—যেখানে একটি মামলার নিষ্পত্তিতে

কেটে যায় যুগ, হারিয়ে যায় জীবনের মূল্যবান সময়, এবং বিচার তখন হয়ে ওঠে ‘বিচারহীনতার’ প্রতীক।

শতবর্ষী ইদ্রিস শেখ আজ কেবল একজন ব্যক্তি নন — তিনি দাঁড়িয়ে আছেন সময়মতো বিচার না

পাওয়ার এক জ্বলন্ত, বেদনাদায়ক উদাহরণ হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *