কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ‍্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালুখালী মধুপুর মাধ‍্যমিক বিদ‍্যালয়ে

যথাযোগ্য মর্যাদায় ১২ই রবিউল আওয়াল-ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা:)’র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে অত্র বিদ‍্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা

সভা, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র বিদ‍্যালয়ের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমেহেদী

হাসান ও সঞ্চালনা করেন অত্র বিদ‍্যালয়ের নবাগত ধর্মীয় সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান, অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন অত্র বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মো:মশিয়ার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ‍্যালয়ের সাবেক সভাপতি আমীর

হোসেন,জনাব মনজুর হাসান তোফান মিয়া,জনাব আব্দুল কাদেরসহ সকল সহকারী শিক্ষক -শিক্ষিকা

-কর্মচারী, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে কুইজ,নাথ,গজল প্রতিযোগিতা ও

মহানবী হযতর মুহাম্মদ (সা:) জিবনী নিয়ে আলোচনা করেন অত্র বিদ‍্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে বিভিন্ন

প্রতিযোগিতায় অংশগ্রহন করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আলোচনা শেষে দোয়া

পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা মো:সেলিম রেজা ইমাম কালুখালী পশ্চিম পাড়া জামে মসজিদ।

তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য

এবং অত্র বিদ‍্যালয়ের পধান শিক্ষকের সুস্থতা ও অত্র বিদ‍্যালয়ের সার্বিক উন্নতির জন্য দোয়া করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *