কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অপু দাস, ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের কোটচাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে সামনে রেখে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা,

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা

প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ কবির

হোসেন মাতুব্বর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা

সুমাইয়া খাতুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস. কে. এম. সালাহউদ্দিন বুলবুল সিডল, জামায়াতে

ইসলামীর পৌর আমির আব্দুল কাইয়ুম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় আহসান প্রমুখ।

সভায় জানানো হয়, এ বছর কোটচাঁদপুর উপজেলায় ৪৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপগুলোর

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও

স্বেচ্ছাসেবক বাহিনী যৌথভাবে কাজ করবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নি নির্বাপণ সরঞ্জাম

রাখা এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন

উৎসব। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এ উৎসবকে সুষ্ঠুভাবে উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”

সভায় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *