মহেশপুর প্রেসক্লাবে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ সীমান্ত জনপদে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজের প্রত্যয়

রিমন হোসেন,মহেশপুর,সংবাদদাতা:

ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম

প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)

সকাল ১১টার দিকে মহেশপুর থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ

সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,

সদস্য জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

আলোচনায় সাংবাদিকরা মহেশপুরের সার্বিক

আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, সড়ক দুর্ঘটনা রোধসহ স্থানীয় নানা

সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সাংবাদিকরা আশা প্রকাশ করেন যে, নতুন ওসির নেতৃত্বে

মহেশপুর থানা এলাকায় অপরাধ দমন, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা আরও জোরদার হবে।

প্রেসক্লাব সদস্যদের বক্তব্যের জবাবে নবাগত ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন-“সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের তথ্যভিত্তিক সংবাদ আমাদের প্রশাসনিক কার্যক্রমকে

আরও সহজ করে তোলে। প্রশাসন ও সাংবাদিকরা যদি সমন্বিতভাবে কাজ করে তবে সমাজ থেকে অন্ধকার অনেকটাই দূর হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, মহেশপুর সীমান্তবর্তী হওয়ায় এখানে আইনশৃঙ্খলা রক্ষা একটি চ্যালেঞ্জ।

তবে স্থানীয় জনগণ, সাংবাদিক ও প্রশাসনের সমন্বয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও

সুদৃঢ় করার অঙ্গীকার করা হয়। ফলে সীমান্ত জনপদ মহেশপুরে উন্নত প্রশাসন ও সাংবাদিকতার সমন্বিত

কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *