ঝিনাইদহে হাম রুবেলা টিকাদান কর্মসুচি শুরু

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দের পরিচালক ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আলী হাসান ফরিদ জামিল, ডা. কায়সার হামিদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া টিকাদান ক্যাম্পেইনে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও টিকা গৃহিতা শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত জেলার ৬টি উপজেলার এক হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে চলবে টিকাদান কার্যক্রম। ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচে মোট ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, হাম আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী ঝিনাইদহ ‘গ্রীন জোন’ এ রয়েছে। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে জেলায় কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলার প্রায় এক লাখ ৮৮ হাজার ৫৫৩ জন শিশু হাম রুবেলার টিকাদানের আওতায় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *