জীবননগর-মনোহরপুর সড়কে পিকআপ ও পাথিভ্যান মুখোমুখি সংঘর্ষে গৃহবধু আহত ঘাতক চালকের ভোঁ-দৌড়

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় সালমা খাতুন (৪০) নামে এক গৃহবধু মারাত্মক ভাবে আহত হয়েছেন। তিনি উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের  মিজু মিয়ার স্ত্রী।এ সময় চালক দ্রুত সটকে পড়েন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর একটার  দিকে জীবননগর-দর্শনা সড়কের মনোহরপুর শিমুলতলা এলাকায় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-৭৭৪৪) ও একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সালমা খাতুন রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর ওপরের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে, যা তার অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন করে তোলে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *