জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুমাইয়া সুলতানা এ্যানিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজের অ্যাডহক কমিটির সাবেক সভাপতি সাইদুর রহমান বাবু নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন ও দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জীবননগর উপজেলা যুবদলের সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা শিলু, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা জালাল উদ্দীন খান এবং সাইদুর রহমান বাবুর ঘনিষ্ঠ কর্মী লিখন।
সাক্ষাৎকালে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জীবননগর উপজেলা প্রশাসন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা পালন করবে।