জীবননগরে মাদক মামলায় সামারি ট্রায়ালে তিনজনের ৬ মাস করে কারাদণ্ড

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর থানার একটি মাদক মামলায় সামারি ট্রায়ালের মাধ্যমে তিন আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ/সংক্ষিপ্ত বিচার আদালত।

থানা সূত্রে জানা যায়, জীবননগর থানার প্রসিকিউশন নং-০৭/২৬, তারিখ ১৫ জুলাই ২০২৬-এর আওতায় উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে সুমা মণ্ডল (৪১) পাকা গ্রারামের রায়হান আলীর ছেলে ম্রিংকু হাসান (২৩) এবং লতিফ মন্ডলের ছেলে শিমুলদেরকে(১৯) হাজির করা হয়।বিচারক মামলার নথিপত্র, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে অতিরিক্ত ৭ (সাত) দিনের কারাদণ্ড ভোগের আদেশ দেয়া হয়।
পুলিশ জানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দায়ের করা এ মামলার বিচার সামারি ট্রায়াল (Summary Trial) পদ্ধতিতে সম্পন্ন হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে জীবননগর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *