চুয়াডাঙ্গায় পৃথক মাদক বিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার প্রত্যেকের কাছ থেকে ১০ গ্রাম করে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর ছোট মোড় এলাকার মো. আকাশ (২৩), বুরুপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম (৩২), ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর এলাকার মো. মাসুম হোসেন (৩০), চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ এলাকার মো. আল মামুন (২৫) এবং জীবননগর উপজেলার কালাগাংপাড়া এলাকার মো. শফিকুল (৪০)।
অভিযান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *