ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ :

‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঝিনাইদহ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আহসান হাবীব, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, অংকুর নাট্য একাডেমির পরিচালক নাজিম উদ্দিন জুলিয়াসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *