জীবননগরের রায়পুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় আগামী সকল নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রায়পুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।
বক্তব্যে আনোয়ার হোসেন খান খোকন দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামী দিনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে দলীয়ভাবে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফি, সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরা, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান স্বপন, সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মো. বাবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং রায়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিব।
এছাড়া সভায় রায়পুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফ হোসেন, জামানুর হোসেন, মনির ইসলাম, কুটি ও মহিউদ্দিন; জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হোসেন; রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আকিদুল, দপ্তর সম্পাদক মো. সাগর হোসেন, মাসুম বিল্লাহ, শাওন আহমেদ ও শিমুল হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ জামাল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাখায়াত হোসেন স্বপন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নুরো, ইউনিয়ন মৎস্যদলের সভাপতি সাজ্জাদ রহমান সজল ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার,নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান স্বপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *