শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানদিয়ারা গ্রামের মৃত আকাম আলী শেখের ছেলে জান্নাত শেখ (২৪), মনোহর খন্দকারের ছেলে রাশেদ খন্দকার (২৫) এবং আল্লেক জোয়ার্দ্দারের ছেলে মিথুন (২৯)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বড়ুরিয়া এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *