জীবননগরে খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ) বিকেলে জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে অবস্থিত পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জীবননগর পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষক দল,স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে জীবননগর পৌর বিএনপির সভাপতি মো.শাহজাহান কবির সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমত আলী,উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুর সবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন,সদস্য সচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন,পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ মিয়া,সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক অধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শ ও ঘোষিত কর্মসূচি সামনে রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে জীবননগর পৌর বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *