চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন

মোঃহুমায়ুন কবির : 
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।
জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।
জেলা বিএনপির প্যাডে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠান এবং সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের আয়োজিত কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতিকে নিয়মিত আমন্ত্রণ জানানো হয়।
তবে ব্যক্তিগত ব্যবসায়িক কার্যক্রম ও বিজিএমের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে অনেক সময় তার পক্ষে এসব অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হয় না।এ পরিস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে খালিদ মাহমুদ মিল্টনকে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলার
বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, এখন থেকে জেলা বিএনপির সভাপতির পক্ষে সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে প্রতিনিধিত্ব করবেন খালিদ মাহমুদ মিল্টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *