মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে ‘দুই টাকায় হাসি’র ৩২তম আয়োজন

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ঝিনাইদহ প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়মিত মানবিক কর্মসূচি ‘দুই টাকায় হাসি’র ৩২তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা ঝিনাইদহের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৯০ জন অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুর মাঝে সাদা ভাত, গোশত ও ডাল পরিবেশন করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম,প্রচার সম্পাদক মো. রিয়াদ হোসেন,‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা, সহ-সমন্বয়ক মো. সজিব হোসেন, আনিছুর রহমান, মো. জিয়াউর রহমান, মো. মাসুদ পারভেজ, শাহেদ মাহমুদ, মো. আজাদ হোসেন, নাসিম শাহরিয়ার, মো. শাহাবুদ্দিন, মো. রিফাত মাহমুদ ও মো. মাহিম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ‘দুই টাকায় হাসি’ কর্মসূচি। স্বেচ্ছাসেবী ও দাতাদের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করা হচ্ছে।

আয়োজন শেষে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *